1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাহাড়ে বিএনপির নতুন মুখ এ্যাড. দীপেন দেওয়ান, পুরনোতেই ভরসা অন্য দুইয়ে

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত
rangamati-১৪৬০৮
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিএনপির নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, রাঙামাটিতে সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং বান্দরবানে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান এই প্রথমবারের মত রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন।

এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মনি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের (ফেব্রুয়ারি) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।

জানাগেছে, দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী, ৭ম বিসিএসে জুডিশিয়ারি সার্ভিসে দীর্ঘ ১৯ বছর তিনি চাকুরি করেছেন। তিনি রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, রাঙামাটি আইন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।

অপরদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এর আগে দুবার সংসদ সদস্য হয়েছেন। প্রথমবার ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালের ষষ্ঠ এবং পরে ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে। তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।

অন্যদিকে, বান্দরবানে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরী। তিনি ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিন প্রু। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর