1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানে ডুমুরিয়ায় গ্রাহক সমাবেশ কপিলমুনির লম্পট শিক্ষক মিলন চুড়ান্ত বরখাস্ত পাইকগাছার লতা ইউপির গ্রাম পুলিশের বিষপানের পর গলায় রশি দিয়ে আত্নহত্যা ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কপিলমুনিতে সরকারি রাস্তার গাছ কর্তন বন্ধ করলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন! দাদা-দাদির কবরের পাশে শিশু রামিসার দাফন, শোকে স্তব্ধ গ্রাম ১১১টি ট্রাফিক বিভাগে হস্তান্তর ঈদ যাত্রায় সৈয়দপুর রেল কারখানায় প্রস্তুত হচ্ছে ১২৭ কোচ কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার সিএমসি সদস্যদের প্রশিক্ষণ সাতক্ষীরা রেঞ্জ অফিস ভাংচুর ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা কয়রা-পাইকগাছা অঞ্চলের উন্নয়নের মাঝেই আমাকে পাবেন : মনিরুল হাসান বাপ্পি

‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানে ডুমুরিয়ায় গ্রাহক সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত
dumuriya-১৬৬০৫
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা ::

ডুমুরিয়া, খুলনা: বৃহস্পতিবার ২১ মে ২০২৬:

ডুমুরিয়া বাজারে ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ এই স্লোগানে গানে ক্যাশলেস লেনদেনের বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস সোসাইটি (নগদবিহীন সমাজ) গঠনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC)-এর উদ্যোগে খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মাঝে ডিজিটাল ব্যাংকিং এবং ক্যাশলেস লেনদেনের প্রচারণাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোর্শেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কৈয়া বাজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মহসিন, অন্যান্য দল মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির কৃষক দলের ‌সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া বাজার
কমিটির সভাপতি মোল্লা মশিউর রহমান, ডুমুরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান‌ রকিবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাশ,ব্যাবসায়ী ‌মোস্তফিজুর রহমান, ও ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূবালী ব্যাংকের আঞ্চলিক ও স্থানীয় শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

​প্রধান আলোচনাসমূহ ও সচেতনতামূলক ক্যাশলেস লেনদেনের সুবিধা: কাগুজে নোটের ব্যবহার কমিয়ে কীভাবে কিউআর (QR) কোড POS এবং পূবালী ব্যাংকের ডিজিটাল অ্যাপ ‘পাই (PI)’ ব্যবহার করে অত্যন্ত সহজে এবং নিরাপদে কেনাকাটা ও ব্যবসার লেনদেন করা যায়, তা ব্যবসায়ীদের প্র্যাক্টিক্যালি দেখানো হয়।

​নিরাপদ সঞ্চয় ও তথ্য সুরক্ষা: ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানের আলোকে বক্তারা বলেন, ঘরে নগদ টাকা বা বাজারে ক্যাশ রাখার চেয়ে ব্যাংকে সঞ্চয় করা অনেক বেশি নিরাপদ। একই সাথে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে পিন (PIN) বা ওটিপি (OTP) গোপন রেখে কীভাবে সাইবার জালিয়াতি থেকে মুক্ত থাকা যায়, সে বিষয়েও গ্রাহকদের সচেতন করা হয়।

​ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি: ডুমুরিয়া বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা (SME) যাতে কোনো ঝামেলা ছাড়াই ক্যাশলেস পেমেন্ট রিসিভ করতে পারেন, সেজন্য ব্যাংকের পক্ষ থেকে বিশেষ মার্চেন্ট কিউআর কোড অ্যাকাউন্ট খোলার সুবিধা ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, প্রান্তিক পর্যায়ের বাজারগুলোতে ক্যাশলেস ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন। ডুমুরিয়া বাজারের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল এবং সুরক্ষিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনার পূর্বে একটি বিশাল র‍্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর