1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবন্ধী কিশোর আমিরুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
amirul-9226

শেখ নাদীর শাহ্::


মো: আমিরুল ইসলাম (২২)। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের মো: এনায়েত গাজীর ছেলে। যে বয়সে তার আর দশজন সমবয়সীর ন্যায় কলেজ ক্যাম্পাস মাতিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকার কথা। সে বয়সে কোন রকম হামাগুড়ি দিয়ে স্বপ্ন দেখে কবে স্বাভাবিক ভাবে অন্যদের মত চলা-ফেরা করতে পারবে। নিয়তির কি নির্মম পরিহাস! ডাক্তারের ভূল চিকিৎসা তাকে এখন প্রতিবন্ধীতায় পরিণত করেছে।

মাত্র ৭/৮ বছর বয়সে মাঠে খেলতে খেলতে পড়ে গিয়ে ডান হাটুতে চোট পায়। এর পর শুরু হয় তার হাঁটু ফোলা রোগ। স্থানীয় ডাক্তার-কবিরাজ দেখিয়ে ফল না পাওয়ায় নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন করা হয় হাঁটুতে। ডাক্তাররা বলেন, হাঁটুতে পানি জমেছে। মূলত: আরেশনের পর থেকেই শুরু হয় তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের শিরা-উপ-শিরার সমস্যা। ক্রমশ সংকুচিত হতে থাকে দু’ হাত-পায়ের শিরা সমূহ। পায়ের হাটু বড় ও নিচের অংশ চিকন হতে থাকে। হাত দুটো চিকনের পাশাপাশি আঙ্গুলগুলো বাঁকা হতে শুরু করে। বর্তমানে চলাফেরা পর্যন্ত বন্ধ হতে চলেছে। ডাক্তাররা বলছেন, দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে সুস্থ্য হতে পারে সে। তবে তার জন্য প্রয়োজনীয় টাকা নেই তাদের। ইতোমধ্যে দেশে চিকিৎসা করিয়ে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় অবস্থা তাদের।

আমিরুলের পিতা এনায়েত একজন শ্রমজীবি। তার দু’ভাই ইট-ভাটা শ্রমিক। আর মা’ গৃহিনী। বড় দু’ভাই আলাদা সংসার পাতলেও ছোট ভাইয়ের চিকিৎসায় কার্পণ্য নেই তাদের। তবে সকলেই এখন সর্বশান্ত। ইতোমধ্যে একভাই ভাটা শ্রমিক শাহিনুর রহমান কষ্টার্জিত টাকায় ছোট ভাইকে ভারতে উন্নত চিকিৎসা করাতে পার্সপোর্ট-ভিসা করেছেন। তবে এখনো জোগাড় হয়নি যাতায়াতসহ চিকিৎসা খরচের টাকা। সেকারণে তারা এখন সকলের সাহায্য প্রার্থী।

ড. ভূপেন হাজারিকার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে হয়- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা! ও –বন্ধু মানুষ মানুষের জন্য। অথবা, বেবি নাজনীনের কন্ঠের একটি টাকা দাওনা ও ভাই একটি টাকা দাওনা—। এক শ’ টাকা, পাঁচ শ টাকা হাজার টাকা চাইনা।

সমাজের এমন কেউ কি আছেন ফুঁটফুটে আমিরুলের সুস্থ্য জীবনে ফিরে আসতে চিকিৎসার জন্য ন্যূনতম সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারেন।

আমিরুলের পিতা এনায়েত আলী গাজী বলেন, ওর বয়স যখন ৭/৮ বছর তখন মেঝ ভাই শাহিনুরের সাথে মাঠে গিয়ে পড়ে হাটুতে ব্যথা পেয়েছিল সে। এরপর হাটুতে ব্যথাসহ ক্রমান্বয়ে শারিরীক নানা সমস্যায় ভূগতে থাকে সে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ডাক্তার-কবিরাজ দেখিয়ে ব্যর্থ হয়ে তাকে নিয়ে যান তৎকালিণ খুলনাস্থ সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে। তিনি দেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বলেন, তার হাঁটুতে অপারেশন করতে হবে। তিনি লক্ষাধিক টাকা নিয়ে তার হাটুর ভেতর থেকে লালা বের করেন। এর পর থেকে সুস্থ্যতা তো দূরে থাক, দু’হাটুর পাশাপাশি দু’ হাত সরু ও বেঁকে যেতে শুরু করেছে। ভূল চিকিৎসায় আমিরুল এখন শারিরীক প্রতিবন্ধী।

আরিুলের মা জরিনা বেগম জানান, এখন সংসার বড় হয়েছে। বড় দু’ছেলে আলাদা সংসার পাতলেও ছোট ভাইয়ের চিকিৎসায় কার্পণ্য নেই তাদের।

সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। তবে এখন তাদেরও বেহাল অবস্থা। তার বড় দু’ই ছেলে ভাটা শ্রমিক। স্বামী এনায়েতও শ্রমজীবি। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সেখানে ছেলেকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর মত অবস্থা নেই কারোরই। তাই বাধ্য হয়েই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যেও আবেদন জানাচ্ছেন।

তাকে সাহায্য করা যাবে-
বিকাশ/নগদ নং-০১৯৬৮-০৫৭৬৫৬ নম্বরে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর