1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার এইটের ফরম্যাট নিয়ে তোপের মুখে আইসিসি ‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকের যোগদান, স্বাস্থ্যসেবায় নতুন গতি কপিলমুনি ইউপির দোকান ভাড়া নিয়ে চেয়ারম্যানের সহযোগীতায় বিক্রি! খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন বকেয়া পরিশোধে ব্যর্থ ভারতের স্পাইসজেটের ফ্লাইট বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন ১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হু‌শিয়া‌রি রা‌শিয়ার অভিষেকের পর এবার ভারতকে নিয়ে আমিরের বিস্ফোরক মন্তব্য

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা জানিয়ে মনিরামপুরে বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত
monirampur-15751
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের গর্ব, সিংহ পুরুষ খ্যাত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মনিরামপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের আয়োজনে এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোরে উন্নয়নের নতুন জোয়ার সৃষ্টি হবে।

বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাঁর হাত ধরে আমূল পরিবর্তন আসবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর