1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর কারাগারে মৃত্যু 

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ বার পঠিত
5220
জামাল উদ্দীন,সাতক্ষীরা :

সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটে তাকে কারাগার থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। আব্দুস সাত্তার সানা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা আব্দুস সাত্তার রোববার রাত সাড়ে সাতটার দিকে বুকে যন্ত্রনা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাত্তার মারা যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রোববার রাত আটটা ১০ মিনিটে সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান, আজ সোমবার লাশের ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃতের স্বজনদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর