1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

প্রধানমন্ত্রীর জাপান সফর: দু’দেশের মধ্যে ৮-১০টি চুক্তি, সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে ৮-১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘৮-১০টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা একটি পৃথক ব্রিফিংয়ের মাধ্যমে আপনাকে আরও বিস্তারিত জানাব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল জাপানে সরকারি সফরে যাবেন।

বাংলাদেশ ও জাপান উভয় সরকারই আশা করছে, এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।

একটি কূটনৈতিক সূত্র বলছে, জাপান ক্রমবর্ধমান সম্পর্কের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও উপাদান যুক্ত করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত’ পর্যায়ে উন্নীত করতে চায়।

দুই দেশের এখন একটি ব্যাপক অংশীদারিত্ব রয়েছে এবং জাপান এটিকে উন্নীত করতে চায়।

এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর।

এর আগে প্রধানমন্ত্রী ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে জাপান সফর করেন।

জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রীকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন এবং তারপরে তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

সফরকালে, প্রধানমন্ত্রী কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং একটি সম্প্রদায় সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর