1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মুসা, সম্পাদক মোস্তফা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন কয়রায় জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক কয়রায় গরিব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের মানবিক উদ্যোগ মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
kismat-17145
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত (কিসমত খন্দকার) আর নেই। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আফতাব নগরে নাগরিক হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার ভাতিজা খন্দকার রিশাদ জানান, বুধবার বিকেলে আফতাবনগরে বোনের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিসমত খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

তিন বোন, ভাতিজা ও ভাতিজিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন এই সাংবাদিক। টাঙ্গাইলের মির্জাপুরের গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে তার মরদেহ। সেখানেই বৃহস্পতিবার দাফনের কথা রয়েছে তার।

কর্মজীবনে কিসমত খন্দকার বাংলানিউজ২৪ডটকম ছাড়াও দৈনিক সমকাল, খবর, মানবজমিন এবং রাইজিং বিডিডটকমে কাজ করেছেন।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক, ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য ছিলেন।

এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, মির্জাপুরে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কিংশুকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রভাষক ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর