1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

প্রাথমিকের শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার নির্দেশ, লঙ্ঘনে ফৌজদারি ব্যবস্থা

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত
ministry-primary-14885
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে নির্দেশনা অমান্যাকারী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ঘোষিত ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচির বিষয়টি মন্ত্রণালয় অবহিত রয়েছে। সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবির বিষয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং জাতীয় বেতন কমিশনের সভাপতির সঙ্গে উল্লিখিত দাবিগুলো নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার অনুরোধ জানিয়ে জাতীয় বেতন কমিশনের সভাপতিকে চিঠি পাঠানো হয়।

বেতন স্কেল উন্নীতকরণ-সংক্রান্ত সিদ্ধান্ত পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অর্থ বিভাগ ব্যবস্থা নেবে৷ এ তথ্য ১০ নভেম্বর অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও কয়েকটি শিক্ষক সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে। কোথাও কোথাও পরীক্ষা নিতে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনের পরিপন্থি।

এ পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কর্মস্থলে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর