1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরাই বিজয়ী হব: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


আ’ লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা হবে। ভয় পাওয়ার কিছু নেই। কাল অপশক্তিকে সাহস নিয়ে রুখে দিতে রাস্তায় দাঁড়াতে হবে। আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।

সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর মানুষ বহু কিছু পেয়েছে। শুধু দু’একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা ক্ষমতায় আসলে সবকিছু হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারাদেশে। কোয়াটার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন তো? সোমবার খুলনায় আ’ লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর