1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের

ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত
arj-spain-17077
  • স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীর ঘটনা সাম্প্রতিক সময়ে এক নতুন মাত্রা পেয়েছে। পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পুরোনো পোস্ট হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে। অনেক ফুটবলপ্রেমী এটিকে ‘অলৌকিক ভবিষ্যদ্বাণী’ হিসেবে দেখছেন, আর সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ঘটনার শুরু ২০২১ সালের একটি পোস্ট থেকে। পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে। ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে উঠে যাওয়ায় সেই পুরোনো পোস্টটি আবার আলোচনার কেন্দ্রে এসেছে। স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির আর্জেন্টিনা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগের ওই পোস্টে ইঙ্গিত দেয়া হয়েছিল, ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

২০২১ সালের ১২ জুলাই করা সেই পোস্টে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’

পোস্টটি ভাইরাল হওয়ার পর ফুটবল সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করছেন—কীভাবে পাঁচ বছর আগে কেউ স্পেনের ফাইনালে ওঠার মতো ঘটনা অনুমান করতে পারল? তবে অনেকেই এটিকে নিছক ইন্টারনেট কৌশল হিসেবেও দেখছেন। এর আগে বিভিন্ন বড় টুর্নামেন্টে দেখা গেছে, কিছু অ্যাকাউন্ট সম্ভাব্য শত শত ফলাফল আগে থেকে পোস্ট করে রাখে। পরে ভুল ভবিষ্যদ্বাণীগুলো মুছে দিয়ে শুধু সঠিক হওয়া পোস্টটি রেখে দেয়, যা পরে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সেখানেই নির্ধারিত হবে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে নাকি ২০১০ সালের পর আবার স্পেন পরবে শিরোপার মুকুট।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর