1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফুলবাড়ীতে সংখ্যালঘু-আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত
আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের দুইশত বছরের পুরনো পূর্ব পুরুষের স্মৃতি বিজড়িত কবরস্থান প্রভাবশালী কর্তৃক দখল ও কবরস্থান ধবংস করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তীসহ তিন গ্রামের প্রায় ২শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মাববন্ধনের বক্তারা বলেন, স্থানীয় বসবাসকারী আদিবাসীরা বংশ পরম্পরায় এলাকার একটি খাস জমিতে মরদেহ সৎকার করে আসছিলেন। আমাদেরকে না জানিয়ে পাশের খাস জায়গাসহ কবরস্থানের সম্পূর্ণ জায়গাটি ট্রাক্টর দিয়ে সমান করা হয়েছে। এতে কবরস্থানে থাকা বীর মুক্তিযোদ্ধা বিষু সরেন এর কবরসহ নতুন পুরাতুন কবর গুলো সম্পূর্ণ ধবংস হয়ে যায়।
মুক্তিযোদ্ধার বিষু সরেন এর ছেলে বলেন, আমার বাবা এদেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন। আমার বাবা একজন রাষ্ট্রীয় ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আজ আমার বাবার কবরটিও ধ্বংস করা হলো। আমরা আদিবাসী বলে কি মানুষ নই?
মানববন্ধনে উপস্থিত সুমতি হেমরম বলেন, এখানে তার স্বামীকে দুই মাস পূর্বে মাটি দেয়া হয়েছে এখনও লাশ পচে নাই। তারা কবর ভেঙ্গে আমার স্বামীর লাশ কোথায় যেন ফেলে দিয়েছে। আমি আমার স্বামীর লাশ ফেরত চাই।
কবরস্থান যারা ধ্বংস করেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও দখলদারদের হাত থেকে পূর্ব পুরুষদের কবরস্থান উদ্ধারে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মানববন্ধনে আসা আদিবাসীরা।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর