1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০২ বার পঠিত
আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী(দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ ইমামুল হকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, দুশ্চরিত্র, শ্লীনতাহানির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন একই মাদ্রসার ছাত্র ছাত্রী ও অভিভাবকগন।
সোমবার সকাল সাড়ে ১০টায় খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সামনে প্রায় শতধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসাম্মাৎ সুমাইয়া, আরভি আক্তার নুপুর, লাতিবুর রহমান ও শাওন।
বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা সুপার মোহাম্মদ ইমামুল হকের বহিস্কার ও তার শাস্তি দাবি করেন।এসময় শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার সহকারী শিক্ষক,  শিক্ষিকা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে মাদ্রাসা সুপার মোহাম্মদ ইমামুল হকের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত নম্বরেেএকাধিকবার কল করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর