1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফেসবুকে আপত্তিকর পোষ্ট, পাইকগাছায় প্রধান শিক্ষকের জিডি ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
paikgacha-pressconfarence-12093

নিজস্ব প্রতিবেদক ::


খুলনার পাইকগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)’র ফেক আইডি’তে প্রধান শিক্ষকের নামে আপত্তিকর প্রচারনায় থানায় জিডি ও সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট শিক্ষক মুহা: আনিছুর রহমান।

রবিবার (১৮ মে) বিকেলে পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুহাঃ আনিছুর রহমান থানায় জিডির পর বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান, শিক্ষক এমএম মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক বাবর আলী, প্রধান শিক্ষক শামসুর রহমান, খায়রুল ইসলাম, শামসুর রহমান ও সুব্রত কুমার সানা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- প্রধান শিক্ষক মুহাঃ আনিছুর রহমান’কে জড়িয়ে নারী সংশ্লিষ্টতা নিয়ে “দৈনিক পাইকগাছা খবর” নামে ফেসবুকের একটি ফেইক আইডিতে একটি পোস্ট করা হয়। মূহুর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মর্যাদাহানীকর এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিন্দা জ্ঞাপন করেছেন।
সংগঠনের সভাপতি প্রধান সরদার বদিউজ্জামান ও শিক্ষক কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক এমএম মতিয়ার রহমান ও সাধারন সম্পাদকর প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারসহ কমিটি সদস্যরা সংশ্লিষ্ট প্রসাশনকে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের পাশাপাশি ফেসবুক আইডি ব্যবহারকারী’কে শনাক্তপূর্বক আইনের আওতায় আনার দাবি করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ আপত্তিকর পোষ্ট করায় প্রধান শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৮ মে’ (রবিবার) দুপুরে সংশ্লিষ্ট আইডি দৈনিক পাইকগাছা খবর’ আইডির বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন, যার নং-৯২৩।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের অপপ্রচার ও আপত্তিকর পোষ্ট এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরতে অনুরোধ জানান।

তবে, তার প্রাথমিক ধারনা, আগামীতে গড়ইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থীতা ও পৌরসভাস্থ বসত বাড়ীর জমি নিয়ে বিরোধসহ নানা কারণে সুযোগ সন্ধানীরা তার রাজনৈতিক ও সামাজিক মর্যদাহানি করতে এ অপপ্রচার ছড়িয়ে থাকতে পারে।

এ ব্যাপারে পাইকগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, যেহেতু প্রধান শিক্ষক থানায় সাধারণ ডায়েরী করেছেন সেহেতু তদন্ত করে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর