1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রিকেটার নাঈমকে পুলিশের হেনস্থা রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক

বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত
খুলনা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি:


বকেয়া মজুরি পরিশোধ ও বন্ধ থাকা বেসরকারি পাটকল চালুসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টা থেকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় উক্ত কর্মসূচি শুরু হয়। যা চলে এক ঘণ্টা। অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

এসময় শ্রমিকরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিলেও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেননি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। সে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

এর আগে, বেসরকারি পাট-সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং চূড়ান্ত বিল পাওনার দাবিতে শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে গত শুক্রবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতারা বলেন, তাদের দাবি মালিকদের গ্রেফতার করে আইনের আওয়াতায় এনে ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। দরকার হলে মন্ত্রীর বাড়ির সামনে তারা নিজেরা আত্মঘাতী কর্মসূচি পালন করবেন। গত ৭ বছর বন্ধকৃত মহাসীন ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের অতিস্বত্তর এককালীন পাওনা টাকা পরিশোধ করতে হবে। জুট মিলসহ বন্ধকৃত প্রতিষ্ঠানগুলি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। আফিল জুট মিল ও জুট স্পিনার্সের শ্রমিকদের যাবতীয় বকেয়া পরিশোধ পূর্নাঙ্গ মিল চালু করতে হবে। সোনালী জুট মিলের বকেয়া পাওনাসহ পূর্ণাঙ্গ ভাবে মিল চালু করতে হবে।

ওইদিন সভায় দাবি আদায়ের লক্ষ্যে নেতৃবৃন্দরা আজ রোববার (১০ সেপ্টেম্বর) ফুলবাড়িগেটে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর