1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকারের শাসনামলে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে-শিক্ষামন্ত্রী দীপু মনি

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৮০ বার পঠিত

শার্শা (যশোর) সংবাদ দাতা::

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এছাড়া স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল। আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ত্র“টি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরাতন বই তুলে দিত। অথচ বর্তমান সরকার বছরের প্রথম দিনেই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ।

তিনি আগামী ৬ নভেম্বর সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এসময় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর আহ্বান জানান।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মশিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্টাতা সভাপতি নাসা এওয়ার্ড প্রাপ্ত বিজ্ঞানী আই.টি প্রজেক্ট এর প্রিন্সিপ্যাল ডক্টর মশিউর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি।

এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজ চত্বর ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর