1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
saidpur-10783

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এস ডি প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সৈয়দপুর উপজেলা সভাপতি তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক বখতিয়ার রহমান, সাধারণ সম্পাদক পাহেলওয়ান সুইটস হোটেলের মালিক সখেন ঘোষের নেতৃত্বে চলা মানববন্ধনে বক্তব্য বলেন, শাহজালাল হোটেলের সামিদুল, তৃপ্তি হোটেলের ফরিদুল, ঢাকা বিরিয়ানি হেটেলের জালাল উদ্দীন , দিলকুশা সুইটসট্ এর কায়সার আলী, জিআরপি হোটেলের আখতার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর দই ঘরের প্রফুল্ল চন্দ্র, ঘোষ, দিলশাদ হোটেলের সাকিল, নিরিবিলি শাহ হোটেলের মালিক প্রদীপসহ শতাধিক হোটেল মালিক ও শ্রমিক।

বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সারাদেশের রেস্তোরাঁ ব্যবসা সংকটে। এর খেসারত দিতে হবে রেস্তোরাঁ মালিকসহ গ্রাহক ভোক্তাদের। যা বাজারে ব্যাপক চাপ সৃষ্টি করবে। এজন্য সম্প্রতি ঘোষিত ভ্যাট সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর