1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব: সিটি মেয়র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০১ বার পঠিত
5136
খুলনা প্রতিনিধি:


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ওয়াদুদুর রহমান পান্না ছিলেন দক্ষ সংগঠক। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে গেছেন। গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা তাঁর জীবদ্দশায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। মনে প্রাণে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ওয়াদুদুর রহমান পান্না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মেয়র আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। এমন সংবাদ পরিবেশন উচিৎ নয়, যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হবে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান মেয়র।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচার বিষয়ে ২০২৩ সালে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেয়েছেন যারা: দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার মাকসুুদুর রহমান প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থান অর্জন করেছেন।
অনুষ্ঠানে মেয়র বিজয়ী তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এবার চতুর্থ বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর