1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের সাংবাদিকরা ‘অপরিপক্ক’ : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১০৮ বার পঠিত

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) এর সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সাংবাদিকদের দুষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্কতা দরকার। যে সাংবাদিকরা এটা করেছে এটা তাদের জন্য লজ্জার বিষয়। আর আপনাদের (গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক) জন্য দুঃখের বিষয় যে আপনাদের সহকর্মীরা এই ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেছেন। আমি অনেক সাংবাদিকদের বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেনো এতো নিন্মমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।

ড. এ কে আব্দুল মোমেন, বলেন, গত ২৬ তারিখ প্রেসক্লাবে কলামিস্টদের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য দেই। ১৭টি গণমাধ্যম তা নিয়ে যে হেড লাইন করেছে তার সাথে আমার বক্তব্যের কোনো ধরনের সম্পর্ক নাই। সেখানে আমি না কি আমেরিকাকে যুদ্ধবাজ বলেছি। ৭০টি গণমাধ্যমই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে।

মন্ত্রী বলেন, যে জিনিসগুলোর ধারে কাছে বলি নাই সেগুলো সাংবাদিকরা প্রকাশ করেছেন। তারা কোনো উদ্দেশ্যর কারণে মিথ্যা প্রচারণা করছেন। তাতে যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা বোধ হয় তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করেছে যে যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাম্প্রতিক সময়ে এর আগে তার কয়েকটি বক্তব্যের জন্য সমালোচনায় পড়েছিলেন।
ভারত সফরে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সুপারিশ করেছিলেন বলে চট্টগ্রামে তার দেওয়া বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা ওঠে।

এরপর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে বিশ্বব্যাপী সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ‘আমরা সুখে আছি, বেহেস্তে আছি’ মন্তব্যও সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল। এনিয়ে নিজের দলের মধ্যেও সমালোচনার পর মোমেন বলেছিলেন, আগামীতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সাবধান হবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর