1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

বাংলাদেশের হারের সুপার এইটের পয়েন্ট টেবিল

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৬৪ বার পঠিত
t-twenty-24-9451

দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। দুটি গ্রুপে রয়েছে চারটি করে দল। সর্বশেষ আজ (শুক্রবার) সকালে ছিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৮ রানে হারিয়ে দেয় অজি বাহিনী। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার একই গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। গ্রুপ ওয়ানের তুলনায় গ্রুপ অফ ডেথ দ্বিতীয় গ্রুপ।

কারণ সেখানে রয়েছে তিন হেভিটওয়েট ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। তার মধ্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে হেরে যাওয়ায় তারা ব্যাপক চাপে রয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক, দুই গ্রুপের পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে।

গ্রুপ ওয়ানের কার অবস্থান কোথায়?


বাংলাদেশের বিপক্ষে ডিএলএস মেথডে জয় পাওয়ার পর এই গ্রুপে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। ১ ম্যাচে ২ পয়েন্ট তাদের। নেট রানরেট ২.৪৭১। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রোহিত শর্মাদের নেট রান রেট ২.৩৫০। তিন নম্বরে রয়েছে আফগানিস্তান। ১ ম্যাচ খেলে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। নেট রানরেট -২.৩৫০। সবার নিচে রয়েছে বাংলাদেশ, তাদেরও ১ ম্যাচে ০ পয়েন্ট। নেট রান রেট -২।৪৭১।


গ্রুপ টু-তে কার অবস্থান কোথায়?


১ ম্যাচে ২ পয়েন্ট এবং ১.৩৪৩ নেট রান রেট নিয়ে সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১ ম্যাচে ২ পয়েন্ট এবং .৯০০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র তালিকায় তৃতীয় স্থানে। ১ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট -.৯০০। ওয়েস্ট ইন্ডিজ ১ ম্যাচে ০ পয়েন্ট এবং -১.৩৪৩ নেট রান রেট নিয়ে রয়েছে সবার নিচে।


 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর