1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

বাগেরহাটে বিএমএসএস’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
10350

নিজস্ব প্রতিবেদক:


বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস -এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকির ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও কেটিভি টুয়েন্টিফোরের বাগেরহাট জেলা প্রতিনিধি বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে এক ঘন্টার মধ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেমি ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান শিমুল।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল জানান, রবিবার বেলা ০৩:১০ মিনিটে আমার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক ঘন্টার মধ্যে হত্যা করা করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতিও গ্রহণ করেছি।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (শিমুল বাগেরহাট) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ছাত্রদলের এই নেত্রী এক ঘণ্টার মধ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ঘোষণা দিয়ে মানুষ হত্যা দেশটার হয়েছে কি?”

সাংবাদিক শিমুলের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

সাংবাদিকরা এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছাত্রদল নেত্রী “রেমি ইসলাম” এর ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদিক কামরুজ্জামান শিমুলের সাথে আমার কথা হয়েছে। তখনই আমি তাকে সাধারণ ডায়েরি করার কথা বলি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর