1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

বাড়তে পারে খুলনাসহ বিভিন্ন জেলার তাপমাত্রা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও (১৮ এপ্রিল) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের অনেক জেলায় সোমবারের (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লেখেন, আজ মঙ্গলবার, ১৮ এপ্রিল আবারও দেশের অনেক জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রীর মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আজ দেশের বিভিন্ন জেলাগুলোতে নিম্নে-উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে

১. রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
২. কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সব জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
৩. খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
৪. বরিশাল বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
৫. চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রামের সব জেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
৬. ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
৭. সিলেট বিভাগের জেলাগুলোতে ৩৩ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

অন্যদিকে সোমবার রাতে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। রাত ৯টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এতে দাবদাহে পুড়তে থাকা জনপদে স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর