1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বাড়লো রিটার্ন জমা দেওয়ার সময়

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা । ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৮ ডিসেম্বর) এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার জানান, ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যবসায়ি সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময় বৃদ্ধি করে এনবিআর। এখন সেটাকে আরও ১ দিন বাড়ানো হলো।

করোনা মহামারী বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।

আর দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর