1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের ১ম স্ত্রী চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার কয়রায় উপকারভোগীদের সাথে অংশীজনদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর

বাসস পরিচালনা বোর্ড গঠন, চেয়ারম্যান আনোয়ার আলদীন

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
bss-11003

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৪ (বাসস) ::


বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি (বর্তমানে যুগ্ম সম্পাদক) আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। এরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; প্রধান তথ্য কর্মকর্তা; বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); ডেইলি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসাইন; দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন; দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা; এনটিভি’র চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন; ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও লিড ওয়েব ডেভলপার নূরে আলম মাসুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর