1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

বিএনপি গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না, তাদের কাজ ভোট চুরি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

বিএনপি গণতন্ত্রকে ভয় পায়, তারা গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না।‘ভোটে জিতবে না বলেই তারা এমন কাউকে চায়, যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসিয়ে দেবে। রোববার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‌‘বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন। খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলার জনগণ তা মেনে নেয়নি, তাকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে ছিল।

অন্যদিকে তারা আওয়ামী লীগের লাখো নেতা-কর্মীকে হত্যা করেছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে এদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ভোট চুরি করেছিল বলেই নির্বাচনকে ভয় পায়। আসলে তারা গণতন্ত্রকে ভয় পায়, গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না। ভোটে জিতবে না বলেই তারা এমন কাউকে চায়, যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার দল কল্যাণে কাজ করে, দেশের জন্য কাজ করে। কিন্তু বিএনপির কাজ হলো মানুষ খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করে লুটপাট ও অর্থপাচার করা, মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা। তারা মানুষের শান্তি চায় না।’

রোববার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছান। এর আগে জনসভার মাঠ থেকে ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নতুন করে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভা দুপুর ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

এক দশকেরও বেশি সময় পর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর এই জনসভা হলো। সভা ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি চট্টগ্রামের সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে গিয়ে এ জনসভায় যোগ দেন।

এদিকে সকাল থেকেই জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে ওঠে পলোগ্রাউন্ড ময়দান। নৌকার আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর