1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের ১ম স্ত্রী চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার কয়রায় উপকারভোগীদের সাথে অংশীজনদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর

বিএনপি নেতার বক্তব্য প্রত্যাহারের দাবিতে পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
paikgacha-pressconfarence-10955
পাইকগাছা প্রেসক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা সংবাদ সম্মেলনে বক্তব্য আব্দুল কাদের।

সংবাদ সম্মেলনে দাবি


নিজস্ব প্রতিনিধি, (পাইকগাছা) খুলনা ::

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাইকগাছায় শিক্ষার্ক্ষীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামী সম্পৃক্ত নিয়ে খুলনায় আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বক্তব্যসহ সম্মেলন প্রত্যাহারের দাবিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের।

সম্মেলনে তিনি বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদসহ ঐ সম্মেলন প্রত্যাহার করতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশের ন্যায় এলাকার উপজেলার সকল স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের পাশে থেকে আন্দোলনকে গতিশীল করতে সহযোগীতা করেছিলেন।

যার এক পর্যায়ে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলসহ জিরো পয়েন্ট যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পৌছালে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও মারপিটের শিকার হয় তারা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এঘটনায় গত ২১ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা প্রসঙ্গে বলা হয়, হামলাকারীদের সবাইকে তারা চেনেননা। এজন্য ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব স্ব ইউনিটকে আসামির তালিকা করতে বলা হয়। সে অনুযায়ী আসামি তালিকা চুড়ান্ত করা হয়। মামলায় ভূলক্রমে কোন নিরাপরাধ ব্যক্তি আসামি হলে তদন্ত করে তা প্রত্যাহারের জন্য থানা পুলিশ কর্তৃপক্ষকে বলা হয়। বয়সের কারণে শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতুকে সর্বসম্মতিক্রমে মামলার বাদী করা হয়। তিনি আরো দাবি করেন, মামলার পরে তারা জানতে পারেন যে, লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা সরদারের ছেলে আবু ঈসা সরদারকে ঐ মামলায় আসামি সম্পৃক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার নাম বাদ দেওয়ার জন্যও প্রশাসনকে বলা হয়।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও তুষার কান্তি মন্ডল এবং সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ ও এনামুল হকের মধ্যে দলীয় গ্রুপিং থাকায় লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে আবু মুছা সরদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ও অর্জনকে কলঙ্কিত করতে মামলার বাদী ঈশিতা এনাম ঋতু ও তার পিতা এসএম এনামুল হককে জড়িয়ে স¤প্রতি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। শিক্ষার্থী নয়ন রাজনৈতিক গ্রুপিংয়ের বিষয়টি রাজনৈতিক ভাবে সমাধানের পরামর্শ দিয়ে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যবহার না করতে অনুরোধ করেন।

এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে কথিত সংবাদ সম্মেলন প্রত্যাহারের জন্য বিএনপি নেতা মুছা সরদারকে আল্টিমেটাম ঘোষণা করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে ঐ সম্মেলন প্রত্যাহার করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সম্মেলনে জানান দেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর