1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত

  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার পঠিত
border-9609

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তার সঙ্গীরা জানান।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত যুবকের পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে।’

এদিকে, বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

গত ৩০ মার্চ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী মুরলি চন্দ্র (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

নিহত শ্রী মুরলি চন্দ্র (৪৮) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩১) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৩৮)।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর