1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২১৬ বার পঠিত
divya-12350

বিনোদন ডেস্ক ::


বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকার মতো অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী দিব্যা দত্ত। সালমান খান ও সুস্মিতা সেনের মতো দিব্যাও বিয়ে না করার পক্ষে।

তবে অর্থবহ এক সঙ্গীর খোঁজে রয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই গুণী অভিনেত্রী।

সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে রাজি আছি। তা না হলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অকার্যকর দাম্পত্যে থাকার চেয়ে নিজেকে সময় দেওয়া অনেক ভালো। সম্পর্কের মধ্যে নিজেকে ছোট করা থেকে নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক পুরুষের মনোযোগ পেয়েছি এবং সেটা আমি উপভোগও করি। তবে সম্পর্কের আসল সৌন্দর্য হলো যোগাযোগ—যেখানে আপনি অনুভব করবেন, এই মানুষটি আপনার হাত ধরতে পারে। যদি তা না-ও হয়, আমার আশপাশে সুন্দর কিছু বন্ধু আছেন এবং আমি নিজেও নিজের জন্য যথেষ্ট।’

বিয়ে নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করে দিব্যা বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই যার সঙ্গে ভ্রমণে বের হতে পারি। আর যদি তাও না হয়, তাও আমি সুখী। একবার আমার এক বন্ধু একটা উদ্ধৃতি পাঠিয়েছিল—”আপনি কেন বিয়ে করেননি? আপনি তো সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল।” আমি বলেছিলাম, “সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!” এমন একটা সময় ছিল, যখন আমি ভাবতাম একজন সঙ্গী না থাকলে জীবন অপূর্ণ। এখন বুঝি, সেই ভাবনাটা ছিল ভুল। এখন আর আমি আমার আস্তিনে হৃদয় পরে ঘুরি না।’

অভিনেত্রী দিব্যাকে সর্বশেষ দেখা গেছে ‘ছাবা’ ছবিতে। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না এবং ইয়েসুবাই ভোঁসলের চরিত্রে ছিলেন রশ্মিকা মান্দান্না। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী আয় করেছে ৮০৭.৮৮ কোটি টাকা এবং বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।

দিব্যার পরবর্তী প্রজেক্ট হলো ‘নাস্তিক’। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ এবং হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। তবে এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর