1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ হাবিব দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি দল ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য- তারেক রহমান বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্পে চলছে মেগা দূর্নীতি! টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা চলছে

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পঠিত
Sharsha-Photo-15529
  • আব্দুল মান্নান, শার্শা (যশোর)::

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের  মানব বন্ধনে আজ একঘন্টা বন্ধ ছিল আমদানি, রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।

মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৯ টায় থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়। মানবন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিক ভাবে ক্ষতির স্বিকার হচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়।

দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫ টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা। এদিকে মানবন্ধনে কর্মবিরতির কারনে বন্ধ হয়ে পড়ে আমদানি, রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট। মানবন্ধনে বক্তব্য রাখেন, বন্দর ওয়ার হাউস ইনেসপেক্টর শাহাদত হোসেন,হাফিজুর রহমান,নাহিদ পারভেজ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
15273