1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

ভারতে কেদারনাথ মন্দিরে তীর্থযাত্রার পথে সড়ক ধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১৯

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পঠিত

দীপ্ত নিউজ, আন্তর্জাতিক ডেস্ক::

ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়কধসে তিন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার কেদারনাথের গৌরিকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর- জি নিউজের।

স্থানীয় প্রশাসন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে কেদারনাথ যাওয়ার পথে গৌরিকুণ্ড এলাকার সড়কে ধস নামে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনও পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বিমল রাওয়াত দেশটির সংবাদসংস্থা পিটিআইকে জানান, ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

নিখোঁজদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে। তারা হলেন, বিনোদ (২৬), মুলায়ম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী অনিতা বোহরা, তাদের মেয়েরা, রাধিকা বোহরা ও পিঙ্কি বোহরা এবং পুত্র পৃথ্বী বোহরা (৭), জাতিল (৬), ভাকিল (৩)।

উত্তরাখণ্ডের আবহাওয়া বিভাগ জানায়, পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেরাদুন এলাকাসহ অন্তত ৯টি স্থানে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর