1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস

ভারতে পালানোর পথে সৈয়দপুরে নিষিদ্ধ পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পঠিত
saidpur-10685

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ সৈয়দপুর পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম সৈয়দ শাহাজাদা আলম (৩২)। সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে সৈয়দপুর থানায় দুইটি মামলা রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরের দিকে শাহজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেয়। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’

তিনি বলেন, ‘গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যক্তিকে হিলি থেকে সৈয়দপুর থানায় আনা হবে এবং আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর