1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ভূমিমন্ত্রীকে ডুমুরিয়ার শোভনা আওয়ামী লীগের সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত
dumuriya-5211

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::


ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন সবার উপরে মানুষ সত‍্য তাহার উপরে নাই। জীবের প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। লেখাপড়া শিখে পরিবারের ইচ্ছায় শিক্ষক হয়েছি পাশাপাশি মানুষের সেবার মনোভাব নিয়ে রাজনীতি করেছি।

৫ বার সংসদ সদস‍্য নির্বাচিত হয়ে এলাকার উন্নযন মুলক কাজ করেছি। এলাকায় নেই কোন মন্ত্রান, চাাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী। আর্দশ নিয়ে চলেছি বলে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই জীবনসায়াহ্নে এসে দেশকে কিছু দিয়ে যেতে চাই।

ভূমিসেবা থেকে অনিয়ন দুর্নীর্তি মুক্ত করে মানুষের সেবায়পরিনত করতে চাই। তিনি আরো বলেন যারা মুখে গনতন্তের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের উদ‍্যেশে বলেন ট্রেন চলছে ছিটে বসার জন‍্য ষ্টেশনে বসে থাকলে কেউ ছিট দেবে না ট্রেন তার আপন গতিতে চলে যাবে।

ভূমি মন্ত্রণালয়সহ দপ্তর গুলো দূনীতিতে জিরোটরান্স ঘোষনা করছি। দেশের স্বাধীনতার জন‍্য মানুষ জীবন আত্ম উৎসর্গ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তারি সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছেন। সোনার বাংলাকে আগামী দিনের স্বপ্ন সারথি পথ উজ্জল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

শনিবার (২৭ জানুয়ারী) বিকেলে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় এ কথা বলেন।

ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, আওয়ামী লীগ নেতা মোল‍্যা সোহেল রানা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ্ ঘোষ, কৃষকলীগের অরিন্দম মল্লিক, ইউপি সদস‍্য
দেবব্রত সরদার, সাধন সরদার, লতিতা সরদার, ছাত্রলীগের খান আবুল বাশার, এসময় ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর