1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাতে পুরো আকাশে বেগুনি রঙ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭ বার পঠিত
bazropat-matta-132

দীপ্ত নিউজ ভিনদেশ::

পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশে অবস্থিত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর বজ্রপাতের সময় সেখানকার আকাশ কয়েক মুহূর্তের জন্য বেগুনি রঙ ধারণ করে।

পাশের একটি ভবনে স্থাপিত ক্যামেরায় বজ্রপাতের পুরো বিষয়টি ধরা পড়েছে। আর ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে স্ট্রম সেন্টার।

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, ভবনের সবচেয়ে উঁচু স্থানে আঘাত হানছে বজ্রপাত। ওই সময় ভয়ঙ্কর কিন্তু সুন্দর দৃশ্যের অবতারণা হয়; যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এরপর ধীরে ধীরে আকাশ বেগুনি রঙ ধারণ করে এবং গাছের শিকড়ের মতো অবয়ব সৃষ্টি হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।

এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও মক্কায় বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যাবে। এরমাধ্যমে সেখানে দৃশ্যমানতা হ্রাস পাবে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আরব উপসাগরে বাতাস দক্ষিণপূর্ব থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের দিকে প্রবাহিত হবে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার।

সূত্র: খালিজ টাইমস

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর