- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার ২৪ নং মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসময় সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী শিক্ষক মীরা রাণী সরকার।
প্রধান শিক্ষক সুষমা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেব নাথ।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা মকবুল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. আব্দুল খালেক ও ভূধর চন্দ্র সানা, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক এসএম বাবুল আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি শেখ আসাদুল্লাহ মিঠু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক খালেদা খানম, সুস্মিতা কর্মকার, সুলেখা মণ্ডল, শেফালী রানী ঘোষ, ব্রততী রায়, শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা শ্রমের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার এবং জগন্নাথ দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মীরা রানী সরকারের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষক মীরা রানী সরকার তার প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।