1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মসজিদুল হারামে খতম তারাবির নামাজে ২৫ লাখ মুসুল্লির অংশগ্রহন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে খতম তারাবি বা খতম আল-কুরআনের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এই নামাজে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন।

বিপুল সংখ্যক এই মুসল্লিদের মধ্যে ওমরাহ পালনকারী মুসল্লি এবং পর্যটকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট।

মূলত খতম আল-কুরআনের নামাজ রমজান মাসজুড়ে রাতে তারাবি নামাজের সময় পুরো কোরআন তেলাওয়াতের সমাপ্তিকে চিহ্নিত করে।

সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার এই নামাজের নেতৃত্ব দেন। মক্কার এই গ্র্যান্ড মসজিদে ২০ লাখেরও বেশি মুসল্লি যোগ দেন।

অবশ্য খতম আল-কুরআনের নামাজে ইসলামের পবিত্র দু’টি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙ্গিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

এদিকে খতম আল-কুরআনের নামাজে ইমামতির পর শেখ আল-সুদাইস মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।

তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেইসাথে সকল মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

সৌদি গেজেট বলছে, বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করেন। সময় গড়ানোর সাথে সাথে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসুল্লি অবস্থান নেন।

উল্লেখ্য, সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটিতে ২৯তম রমজান চলছে এবং আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর