1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি, পাইকগাছায় মাছ ব্যবসায়ী মিহির আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৩৮ বার পঠিত

শেখ নাদীর শাহ্:

খুলনার পাইকগাছায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির ঘটনায় মিহির মন্ডল (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল নবপল্লী এলাকার অজিত মন্ডলের পুত্র।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি এলাকায় ঘটনাটি ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

জানাযায়, বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিতে মাছ কেনার সময় মাছ ব্যবসায়ী মিহির মন্ডল ও তার জ্যাঠাতো ভাই জগন্নাথ ওরফে অনুজ মন্ডল অপর মৎস্য ব্যবসায়ী তহিদুর রহমান রনি’র সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। এ সময় রনি ঘটনার তীব্র প্রতিবাদ জানালে ঘটনাটি মুহুর্তেই আড়ৎ ও আশপালের এলাকায় ছড়িয়ে পড়ে।

এরপর মুহূর্তেই এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরাসহ ধর্মপ্রাণ মুসল্লীরা কটুক্তিকারীদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আড়ৎদারী সমিতি কর্তৃপক্ষ কটুক্তিকারী মিহিরকে সমিতির কার্যালয়ে আটকে রাখে। অপরদিকে মিহিরের জ্যাঠাতো ভাই জগন্নাথ ওরফে অনুজ পালিয়ে যায়।

তাৎক্ষণিক খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি সামালে কটুক্তিকারী মিহিরকে আটক করেন।

সর্বশেষ এ ঘটনায় মাছ ব্যবসায়ী রনি বাদী হয়ে আটক মিহির ও পলাতক জগন্নাথ ওরফে অনুজকে আসামী করে থানায় একটি মামলা করেন। যার নং-৩৪, তাং-২৭/০৭/২০২৩ ইং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক মিহিরের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী জগন্নাথকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর