1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দু’জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ! আমার “বন্ধু মহা কালা জাদু” জানে  কয়রায় জমিজমা সংক্রান্ত ভুল তথ্য সরবরাহ করে খবর প্রকাশের প্রতিবাদ হোসেন আলী’র ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন

মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
satkhira-17526
  • বিশেষ প্রতিনিধি :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে কঠোরভাবে আইন পাস করা হয়েছে। এই আইন আমরা প্রয়োগ করবো, বিকল্প যতোপথ আছে যথাযথভাবে আইন প্রয়োগ করবো। সরকার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সরকারের একার পক্ষে মাদক ও দুর্নীতি শেষ করা সম্ভব নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করছে। এই প্রবেশ বন্ধ করতে হবে।

তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চতকরণ, জনকল্যাণমূলক এবং উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড জনকল্যাণমূখী কাজ। আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছি। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল দপ্তরকে দায়িত্বশীলতা, সততা ও সমন্বয় করে কাজ করতে হবে। বিদ্যুৎ ও সার নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জেলার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ^াস দেন মন্ত্রী। মাদক থেকে যুবসমাজে ফিরিয়ে আনতে হলে তাদেরকে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, ২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, ৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, জেলা পরিষদের প্রশাসক মো: হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর