1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

মার্কেটটি ছিলো ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছিলাম-ডিজি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৯১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটা ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিলো। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিলো।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ব্রিফিং তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ আমরা বলেছিলাম, আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানার টাঙ্গিয়েছিলাম। এরপরে দশবার নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

‘ফায়ার সার্ভিস বা আমার করণীয় যা যা ছিলো তা তা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছিলো।’

১০ বার নোটিশ দিয়েছেন এরপরে বিষয়টি দেখার দায়িত্ব সিটি করপোরেশন বা রাজউকের। তাদের অবহেলার কারণে কি ঘটনা ঘটেছে-এ প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ প্রশ্নটার উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নটা যে সংস্থার নাম আপনি উচ্চারণ করবেন, তাকে জিজ্ঞাসা করাটা ব্যাটার।

‘আমরা এই মার্কেটের সামনে এরকম ব্যানারও টাঙ্গিয়েছিলাম ২০১৯ সালে। আপনারা মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন, এরকম ব্যানার আমরা টাঙিয়েছি, আপনারা দেখেছেন।’

আজকের ঘটনায় কেউ হতাহত হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ এখনো হতাহত বলে আমার জানা নেই। কিন্তু আমার বাহিনীর ৮ জন হতাহত আছে। দুইজন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে বার্ন ইউনিটে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর ছড়াবে না কিন্তু নির্বাপন করতে সময় লাগবে।

উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই মহাপরিচালক।

তিনি বলেন, প্রধান কারণ (বেগ পাওয়ার) হলো উৎসুক জনতা। আমি আপনাকে একটি ভিডিও দেখাতে চাই। এ সময় মোবাইলে একটি ভিডিও দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ভিডিওটা দেখতে হবে। আপনি এই ভিডিওটি দেখুন, আমি নিজে করেছি। কোন জায়গা দিয়ে আমরা ফায়ার সার্ভিস কাজ করব? কোথায়, কীভাবে?।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর