1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

মালামাল সংকটে কোচ প্রস্তুত ব্যাহত ঈদযাত্রায় পশ্চিম রেলে বাড়তি ১০০ কোচ, হস্তান্তর ৮০

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত
Photo-3-Saidpur-Nilphamari-15971
সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তুত করা হচ্ছে অকেজো কোচ।
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :

তীব্র মালামাল সংকটে ধুঁকছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা।

ফলে আসন্ন ঈদযাত্রায় অতিরিক্ত কোচ মেরামতের লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়া হয়েছে। এতে করে পশ্চিম রেলে ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিরূপ প্রভাব পড়ার আশংকা করা হচ্ছে। এবার আসন্ন ঈদ উপলক্ষে মেরামত করা হচ্ছে ১০০টি কোচ।

ইতোমধ্যে ৮০টি কোচ পশ্চিম রেলওয়ে পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অথচ গত বছর
মেরামত করা হয়েছিল ১৬৭টি কোচ। যা গত বারের তুলনায় এবার ৬১টি কোচ কম।

কারখানা সূত্রে জানা যায়, বিদেশ থেকে কাঁচামাল আমদানী বিঘিœত হওয়ায় অতিরিক্ত কোচ মেরামতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সংকটের মধ্যেও সীমিত মালামাল দিয়ে অতিরিক্ত ১০০ কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্রডগেজ ও ৪৫টি মিটার গেজ রেলপথের কোচ।

কারখানার ২৯টি সপের সমন্বয়ে চলছে মেরামতের কর্মযজ্ঞ। আগামী ১৬ মার্চের মধ্যে সব কটি কোচ রেলওয়ে ট্রাফিক বিভাগে হস্তান্তর সম্পন্ন হবে। লক্ষ্যপূরণে কারখানার ক্যারেজ, বগি, ক্যারেজ কনস্ট্রাকশন, ক্যারেজ হেভি রিপিয়ারিং ও পেইন্ট সপে চলছে কোচ সচলের কাজ। এসব সপে কোচের জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসন বিন্যাস, অভ্যন্তরীণ সাজসজ্জা ও রংকরণের কাজ। প্রস্তুত করা কোচের মধ্যে ৮০টি কোচ রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচ নির্ধারিত কর্মদিবসের মধ্যে হস্তান্তর সম্পন্ন হবে।

কারখানার সিডিউল সপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমিন জানান, ঈদযাত্রায় প্রতিটি আন্তঃনগর ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাঁচামালের সংকট থাকলেও লক্ষ্যপূরণ করতে আমরা কাজ করছি। আমাদের আশা লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ জানান, আমদানী নির্ভর কাঁচামাল সংকটের কারণে এবার লক্ষ্যমাত্রা কমিয়ে ১০০ কোচ মেরামত করা হচ্ছে। নতুন-পুরাতন কোচের মালামাল দিয়ে সচল করা হচ্ছে কোচ। ইরান-ইসরাইলের যুদ্ধের কারণে পাইপলাইনে থাকা কাঁচামালের আমদানী আটকে রয়েছে। এর ফলে
মালামালের অভাবে কোচ মেরামত লক্ষ্যমাত্রা কম করতে হয়েছে। আসন্ন ঈদে আন্তঃনগর ট্রেনে কোচের ঘাটতি পূলণ হলেও অতিরিক্ত কোচ সরবরাহ করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশী কোচ দেওয়ার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর