1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
adani-11881

আন্তর্জাতিক ডেস্ক::


সাবেক সরকারের আমলে রেখে যাওয়া আদানির বিদ্যুৎ বিলের বকেয়া কমিয়ে আনছে অন্তর্বর্তী সরকার। এ মুহূর্তে আদানিকে মাসিক বিলের পাশাপাশি বকেয়াও পরিশোধ করা হচ্ছে। শুক্রবার (২ মে) আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা-র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তিনি বলেছেন, বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। তবে এখনো বকেয়া রয়ে গেছে ৯০০ মিলিয়ন ডলার। যা তারা পাবেন বলে আশা তাদের।

রয়টার্স জানিয়েছে, আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশের চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে।

এর ফলশ্রুতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল। তবে বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে; সঙ্গে বকেয়াও পরিশোধ করছে তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঝা। তিনি গতকাল বৃহস্পতিবার বিশ্লেষকদের সঙ্গে ‘আয় পরবর্তী বৈঠকে’ বলেন, “আমরা বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা যে অর্থ বাংলাদেশের কাছ থেকে পাচ্ছি তা মাসিক বিল থেকে বেশি। আমরা আশাবাদী শুধুমাত্র মাসিক বিলের সমপরিমাণ নয়, আগের যেসব বকেয়া আছে সেগুলোও পরিশোধ করে দেওয়া হবে।”

আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে ২ বিলিয়ন ডলার। যারমধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর