1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

মীরজাফরের বংশধর এখনো বেঁচে আছে, মুক্তিযোদ্ধাদের তারা সহ্য করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


মীরজাফরের বংশধর এখনো বেঁচে আছে। তারা মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না। মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব স্বীকার করে না।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা সপ্তাহে একদিন সচিবালয়ে যেতে পারবেন। তারা কার্ড দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারেন। আমরা সচিবালয়ে নোটিশ দিয়ে দেবো। মুক্তিযোদ্ধারা এলে যেন সম্মানের সঙ্গে সচিবালয়ে প্রবেশ করতে পারেন। সপ্তাহে প্রতিদিন যাওয়ার দরকার নেই। একদিন যাবেন মুক্তিযোদ্ধারা।

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। আমরা সবসময় বাংলাদেশের বিজয়ের কথা বলবো। আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু করেছি তখন আমাদের কাছে হাতিয়ার ছিলো না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জিনিস ছিলো, একটি স্লোগান ছিলো, ‘জয় বাংলা’। আমাদের একটি দাবি ছিলো, জয় বাংলাকে জাতীয় স্লোগানে পরিণত করা হোক। আজকে সেটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে সবকিছুতেই ঋণী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর