1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

মুন্সিগঞ্জে সদরে মোল্লাকান্দিতে কাঁচি প্রতীকের সমর্থকের বাড়িতে গুলিবর্ষণ

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত
soyedpur-4054

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে কাঁচি প্রতীকের (মুন্সিগঞ্জ সদর- গজারিয়া ) মুন্সিগঞ্জ ৩ আসনের -স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর – গজারিয়া) আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস সমর্থকদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার বিকালে মোল্লাকান্দির আনন্দপুর এলাকায় কাঁচি সমর্থক হেবা মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।
এসময় আ. লীগ প্রার্থীর সমর্থকরা বসতবাড়ির বিল্ডিয়ের জানালায় দুই রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় কাঁচি প্রতীকের সমর্থক মহিউদ্দিন‌ মোল্লার অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর কেচির মার্কার সমর্থন করায় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের‌ সমর্থক শওকত দেওয়ান ও বাবু কাজী লোকজন নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটায়।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন জানান, হেবা মোল্লা স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের পক্ষে শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর এলাকায় উঠান বৈঠক করায় ক্ষিপ্ত হয়ে নৌকা সমর্থক শওকত ও বাবু এ ঘটনা ঘটায়।

অভিযোগের বিষয়ে শওকত দেওয়ান ও বাবু কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি |

সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, এ বিষয়ে বিস্তারিত তদন্তে‌ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর