1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা

মুন্সীগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত
14730

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:


মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জনৈকা ৯বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৩) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনগন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রবিবার (২৩ শে নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সদর থানায় বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছপ।
অভিযুক্ত শিক্ষক রোমান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ি গ্রামের বাসিন্দা।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগীর পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নেয় শিক্ষক রোমান মিয়া। এসময় ছাত্রীর জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে সে আর্তচিৎকার করে পালিয়ে আসে। পরবর্তীতে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। ওইদিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ে গিয়ে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে ঘটনার বিষয়ে জানান। তবে সুপারিনটেনডেন্ট কোনো পদক্ষেন নেননি।
বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম জানান, আমি বৃহস্পতিবারই ঘটনা সম্পর্কে জেনেছিলাম। ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে রোববার বিদ্যালয়ে আসার জন্য বলেছিলাম। তদ্মধ্যে এলাকাবাসী উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে শনাক্ত করে বাইরে নিয়ে মারধর করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে সদর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। সর্বশেষ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর