মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
৫৮
বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় বৃহস্পতিবার(১৮ই ডিসেম্বর) ভোর ৪:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ সোহাগ সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর সাকিনস্থ কানাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির জন্য সমবেত হওয়া উক্ত ডাকাত দলের সদস্যদের আটক করে।
আটককৃতরা হলো, পেশাদার ডাকাত ও সন্ত্রাসী সীমান্ত (২০), সাকিব (২৬),তন্ময় (২৫)। এসময় ০১টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার চাপাতি, ০১টি লোহার শাবল, ০১টি লোহার রড, ০২টি টর্চ লাইট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এর আগেও আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
এ খবর প্রকাশ হওয়ার আগ পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।