1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা?

মুন্সীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির হেভিওয়েট দুই স্বতন্ত্র প্রার্থী বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত
munsigang-15479
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জে বিএনপির হেভিওয়েট দুই স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করা হয়েছে।

বুধবার (২১ শে জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর