1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

মুন্সীগঞ্জে ফার্নিচার ব্যাবসায়ী খুনের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৯ বার পঠিত
munsigang-9496

লিটন মাহমুদ::


মুন্সীগঞ্জ- ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী (৪২)নামের ফার্নিচার ব্যবসায়ীর খুণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সামনে আজ ( ১৮মার্চ) সকাল ১১:২০ হতে ১২:১০মিঃ পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন টঙ্গীবাড়ী উপজেলা যশলং ইউনিয়নবাসী।

এতে ২ শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করে । এ সময় তারা মোস্তফা হত্যাকারী ঘাতক রাজন এর ফাসিঁ চানঁ। এর আগে নিহতের স্ত্রী সালমা বেগম বাদি হয়ে শনিবার রাতে রাজনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের শশুর আঃ ছাত্তার সেখ ,স্ত্রী সালমা বেগম. ছেলে-সামি খালাসী, মেয়ে-জান্নাতুল ফেরদৌস, নিহত মোস্তফার মা মমতাজ বেগম ,মোস্তফার শাশুড়ি রাজিয়া বেগমসহ ওই এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় তারা ঘাতক রাজনকে দ্রুত গ্রেফতার করে তার ফাসিঁ দাবী করেন।

উল্লেখ্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে খুন হন মোস্তফা (৪২) নামের ফার্নিচার ব্যাবসায়ী। সে যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। অপর দিকে ঘাতক খুণি রাজন সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।

শনিবার সকালে বাঘিয়া বাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য নিহত মোস্তফার কাছে আসেন ঘাতক রাজন। সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে কথা কাটাকাটিতে এক পর্যায় মারামারিতে জড়িয়ে পরে দুজন।

এ সময় রাজন নিহত মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর