1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

মুন্সীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অ-স্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
munsigang-14491
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে পাইপগান, শর্টগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল মানিকপুর এলাকার শফিকুল মীরের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শফিকুল মীর (৪০), তাঁর ভাই সোহেল মীর (৩০) এবং তাঁদের বাবা আব্দুল হাই মীর (৬৫)। তাঁরা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে মানিকপুর এলাকায় থাকেন।

ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন শর্টগানের ১০০ রাউন্ড গুলি, একটি পাইপগান, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি দেন দা, ‘প্রাণ’ কোম্পানির জুসের কাচের বোতলের গুড়াভর্তি এক বস্তা (যা বোমা তৈরির কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে), পাঁচটি হেলমেট, বিপুল পরিমাণ টিনের জর্দার কৌটা, নগদ তিন লাখ টাকা এবং কিছু আফ্রিকান মুদ্রা।

অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর