1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত তালায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা!

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত
munsigang-16222
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নদীতে গোসল করতে গিয়ে বিনা অপরাধে দিনমজুর রুবেল সর্দার নামে এক শ্রমিকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাজা দেওয়ার অভিযোগ লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: বাসিত সাত্তারের বিরুদ্ধে ৷ গভীর রাত পর্যন্ত শ্রমিকের অসহায় পরিবারকে ন্যায় বিচারের আশায় রাস্তায় ঘুরতে দেখা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নে মৃধা বাড়ি নদীর তীরে এ অভিযান চালানো হয়৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, দুপুর আড়াইটা দিন মজুর রুবেল সর্দার কাজ শেষে নদীতে গোছল করতে গিয়েছিলেন ৷ একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বাসিত সাত্তার মোবাইল কোর্ট পরিচালনা করে নদীর তীরে বাঁধা অবস্থায় দুইটি বালুবাহী বাল্কহেড থেকে দুইজনকে আটক করে ৷ তখন রুবেল সর্দার তাদের দেখতে এগিয়ে আসলে তাকেও আটক করা হয় ৷ পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাডণ্ড প্রদান করেন এসিল্যান্ড মো: বাসিত সাত্তার ৷

শাস্তি পাওয়া দিন মজুর রুবেল সর্দারের স্ত্রী সাবিনা বেগম বলেন, আমার স্বামী নদীর বেরিবাঁধ নির্মানে কাজের জন্য জিও বস্তায় বালু ভরাটের লেবারের কাজ করে ৷ আমার স্বামী বাল্কহেডেও কাজ করে না বালুর গদিতের কাজ করে না। আমার স্বামী নদীত গোছল করতে গিয়েছে আমার স্বামীকে কেন ধরে নিয়ে গেলো সে তো অন্যয় কোন কাজ করে নাই এহন আমি ছোট ছোট পোলাপান নিয়ে কেমনে থাকুম ছেলে মেয়েদের কি খাওয়ামু।

এলাকাবাসীরা বলেন, বিনা অপরাধে একজন দিন মজুরকে মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে!

ব্যবসায়ী অরুন মাঝি জানান, রুবেল ছেলেটা লেবার ছেলেটা বালু ব্যবসার সাথে জড়িত না। অন্যায় ভাবে এসিল্যান্ড লোকগুলো ধরে নিয়ে গেছে এই লোকগুলো অত্যন্ত গরিব মানুষ দিন মজুর৷

স্থানীয় আইয়ুব মিয়া বলেন, এখানে বাল্কহেড দুটি ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল তেল না থাকায় এখানে বেঁধে রেখেছিলো এসিল্যান্ড এসে কোন কিছু জিজ্ঞেস না করে মোস্তফা মাদবর ও সামছু নামে দুইজনকে নিয়ে গিয়ে ১ মাসের সাজা দিয়ে দিয়েছে৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, তাদেরকে সাজা দেয়া হয়ে গেছে৷ স্বজনদের বলেন এডিএম কোর্টে আপিল করতে৷

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর