1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

মুন্সীগঞ্জে লঙ্গলের প্রার্থী হাজী আরিফুজ্জামান দিদারের দিনব্যাপী গণসংযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত
munsigang-15530
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে মুন্সীগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মোঃ আরিফুজ্জামান দিদার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার রিকাবিবাজার,নুরপুর, কমলা ঘাট ও জনবহুল এলাকায় গণসংযোগে অংশ নেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌর জাতীয় সদস্য সচিব মোঃ আশরাফ, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মোনায়েম হোসেন ,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, জাতীয় পার্টির জেলা সদস্য ও মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাংগঠনিক আবদাল হোসেন, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন, জেলার জাতীয় পার্টির সদস্য আরজু মোল্লা,মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত , মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি কে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ ও জিএম কাদেরের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর