1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের চাপের মুখে বিক্রমপুর আদর্শ কলেজের প্রিন্সিপালের পদত্যাগ

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
munsigang-9979

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কলেজের অফিস কক্ষে শিক্ষার্থীদের সামনে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।

শনিবার সকালে থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে এসে প্রিন্সিপাল ওয়াহিদুর রহমানে খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। পরে শিক্ষার্থীরা শিক্ষকদের অফিস কক্ষে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানায়। একপর্যায়ে প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান পদত্যাগ করেন। পরে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করতে করতে বেরিয়ে যান।

বিক্রমপুর আদর্শ কলেজ গভর্ণিং বডি সভাপতি বরাবর লিখিত পদত্যাগ পত্র সূত্রে জানাযায়, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সকল সাধারন ছাত্র-ছাত্রীদের আন্দোলনের একাত্ত্বতা ঘোষনার সমর্থন প্রদানে ব্যর্থ হওয়ায় ও রাজনীতিমুক্ত আদর্শমানের শিক্ষার পরিবেশ নিশ্চিতায়নে ব্যর্থ হওয়াসহ একাধিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর