1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান ভষ্মীভূত

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত
munsigang-12054

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।

আগুন নেভাতে এগিয়ে আসে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবকেরা। আগুনে কমপক্ষে ৫০টিরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।

munsigang-12055

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত দুইটার কিছু পর আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর